Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৭

জগন্নাথপুর প্রতিনিধি: |  ৩০ এপ্রিল, ২০২৩

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে রোববার (৩০ এপ্রিল) শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে।

প্রথম দিনে এসএসসি (বাংলা প্রথম পত্র) পরীক্ষায় ২ হাজার ৪৩ পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন অনুপস্থিত এবং দাখিল (কুরআন মাজিদ ও তাজভিদ) পরীক্ষায় ৭৫৯ পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন অনুপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধিনে জগন্নাথপুরের ৫টি কেন্দ্রের আরো ২টি ভেন্যু কেন্দ্রে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ হাজার ৪৩ জন। ছাত্র সংখ্যা ৭০১ ও ছাত্রী সংখ্যা ১ হাজার ৩৪২।

অপরদিকে, মাদ্রাসা বোর্ডের অধিনে ২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৫৯ জন। ছাত্র সংখ্যা ৩৫৫ জন ও ছাত্রী সংখ্যা ৪০৪ জন।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.