Sylhet Today 24 PRINT

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই: ড. অরূপ রতন

বিশ্বনাথ প্রতিনিধি: |  ০১ মে, ২০২৩

মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি, একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেছেন, ‘ধূমপান থেকেই মাদকের উৎপত্তি। ধূমপানের পর শুরু হয় মাদক সেবন তারপর বিক্রি। এভাবেই মাদক কারবারিদের জন্ম হয়। আর একজন মাদক কারবারি সমাজকে অন্ধরের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ছোবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জনসচেতনার কোন বিকল্প নেই।’

শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের একটি কমিউনিটি সেনটারে ‘মানস’র ফ্রি-মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু সমর কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এএইচএম ফিরোজ আলী, সিলেট মানসের উপদেষ্টা মুহিবুর রহমান কিরণ।

অনুষ্ঠানের শুরুতে আরও বক্তব্য দেন, প্রাক্তণ মেম্বার আমির আলী, আওয়ামী লীগ নেতা জালাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ সিদ্দিকুর রহমান, শিক্ষক সোহেল মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ সদস্য শাহ আজিজুর রহমান ও আব্দুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.