Sylhet Today 24 PRINT

নগরীতে মে দিবসে রেস্তোরাঁ খোলা রাখায় হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: |  ০২ মে, ২০২৩

ছবি: সংগৃহীত

সিলেটে মহান মে দিবসে রেস্তোরাঁ খোলা রাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৯টার দিকে একদল শ্রমিক নগরীর কাজিটুলা ও সোবহানীঘাট এলাকায় এসব হামলা চালায়।

ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁগুলো হলো-কাজিটুলার ক্বারী ইন এবং সোবহানীঘাট এলাকায় তাজ ও ইলিয়াস রেস্টুরেন্ট। তবে কারা হামলা চালিয়েছে তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রেস্তোরাঁ মালিকদের সংগঠন সিলেট ক্যাটারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শান্ত দেব জানিয়েছেন, মে দিবসে নগরীর সকল রেস্তোরাঁ বন্ধ থাকে। কিছু রেস্তোরাঁ মালিক গতকাল জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করে খোলা রাখার কথা জানিয়েছিলেন। কিন্তু সকালে কয়েকটি রেস্তোরাঁয় কিছু দৃর্বৃত্ত হামলা করেছে।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমশিনার (মিডিয়া) সুদীপ দাস জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এক হোটেল শ্রমিক নেতা জানান, মে দিবসে খোলা থাকা কয়েকটি রেস্টুরেন্টের খাবার শ্রমিকরা ফেলে যায়। ওই সময় সামান্য ভাংচুর করা হয়।

এদিকে ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানকে সামনে রেখে সিলেটে পালিত হচ্ছে ‘মহান মে দিবস’। সকালে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে অংশ নেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমা্ন, পুলিশ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.