Sylhet Today 24 PRINT

জুড়ীতে জব্দের পর পোড়ানো হলো কারেন্ট জাল

ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

জুড়ী প্রতিনিধি: |  ০২ মে, ২০২৩

মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন দোকান ও গুদামে অভিযানে জব্দ করা নিষিদ্ধ ২৮৮ পাউন্ড কারেন্ট জাল এবং ১০০ কেজি পলিথিন পুড়িয়ে ফেলা হয়েছে।

সোমবার (১ মে) জুড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এগুলো জব্দের পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রঞ্জন চন্দ্র দে।

জানা গেছে, অভিযানকালে একটি দোকান থেকে ২৮৮ পাউন্ড কারেন্ট জাল ও ১০০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পাশাপাশি দোকান মালিককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপর দুইটি দোকানে অভিযানে মৎস্য ফাদঁ বিক্রির দায়ে দোকান মালিকদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান, জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। জুড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.