Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৬

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি রহস্যজনক ডাকাতি সংঘটিত হয়েছে।

রোববার মধ্য রাতে উপজেলার খাজা ইউনিয়নের লালারগাঁও (কলা বাড়ি) গ্রামের প্রবাসী মফিজ আলীর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদল নগদ ২০হাজার টাকা, ১২ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে কথা হলে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, জরুরী মিটিংয়ে রয়েছেন, তাই তিনি পরে কথা বলবেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী থানা পুলিশের এসআই কল্লোল গোস্মামী বলেন, তিনি এ ঘটনাকে অন্য চোঁখে দেখছেন। কারণ হিসেবে তিনি বলেন, এটা শুধুমাত্র ডাকাতি হতে পারেনা, এ ঘটনার সঙ্গে রহস্য লুকিয়ে আছে। আমরা (পুলিশ) সেটা খতিয়ে দেখতেছি।

প্রবাসীর ভাই সমছু মিয়া জানান, রোববার রাতে ৮/১০ জনের একটি ডাকাতদল ঘরের কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মূখে জিম্মি করে তার (সমছু মিয়া) হাত বেঁেধ ফেলে এবং ঘরে থাকা নগদ টাকাসহ ওই ৫লাখ টাকার মালামাল নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.