Sylhet Today 24 PRINT

সিলেটে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ৮ জন আটক

নিজস্ব প্রতিবেদক |  ০২ মে, ২০২৩

সিলেটে ছাত্রদলের মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরের চৌহাট্টা এলাকা  থেকে তাদের আটক করা হয়েছে।

জানা যায়, খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে রিকাবিবাজার থেকে একটি মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার দিকে আসা চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের বাধা দেয়। এসময় দুই পক্ষের বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া মিছিল থেকে ৮ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন- জুনেদ হোসেন (৩০), আবুল হোসেন চৌধুরী (৩৪), রাজু আহমেদ (৩৮), কামরুল হাসান (৩০), সাইফুল ইসলাম সোহাগ (২০), হাফিজুল (২৫), আব্দুস সালাম টিপু (৩৮) ও পারভেজ খান জুয়েল (৩৮)।

আট জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সরকারি কাজে বাধা দেয়ায় তাকে আটক করা হয়েছে।

ওসি বলেন, ছাত্রদল মিছিল থেকে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে- এমন খবর পেয়ে পুলিশ এসে তাদের মিছিলে বাধা দেয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.