Sylhet Today 24 PRINT

বড়লেখায় নকল করায় পরীক্ষার্থী বহিস্কার, কক্ষ পরিদর্শককে অব্যাহতি

বড়লেখা প্রতিনিধি: |  ০২ মে, ২০২৩

মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি (বাংলা দ্বিতীয় পত্র) পরীক্ষায় নকল করার অভিযোগে রহিমা রহমান নাহিদা নামে ভোকেশনালের এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক মামুনুর রশীদকে ৩ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শককে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.