মৌলভীবাজার সংবাদদাতা | ০৯ ফেব্রুয়ারী, ২০১৫
মৌলভীবাজারে অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি । তখন মিছিলকারীরা তিনটি গাড়ী ভাংচুর করে । এ সময় আহত হয় সিএনজি ড্রাইভার সহ দুই জন।
আজ (সোমবার)দুপুরে শহরের শাহমোস্তফা সড়ক থেকে জেলা বিএনপির সাধারন সম্পাদক খালেদা রব্বানী সমর্থিত বিএনপির নেতাকর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পৌর মেয়র ফয়জুল করিম মযূন, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মোয়াজ্জেম হোসেন মাতুক,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী, নুপুর আলী, জেলা ছাত্রদল নেতা এমএ নিশাত উপস্থিত ছিলেন।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পশ্চিমবাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলার সময় একটি প্রাইভেট কার,একটি সিএসজি ও একটি অটো রিক্সা ভাংচুর করে বিক্ষোভকারীরা। । তখন তাদের আঘাতে সিএনজি ড্রাইভার সহ দুই জন আহত হয়। এদিকে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাবার আগে বিএনপির নেতাকর্মিরা পালিয়ে যায়। এ ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।