Sylhet Today 24 PRINT

দেশপ্রেম ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মোকাব্বির খান

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৩ মে, ২০২৩

সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, রাজনীতি হচ্ছে মানব কল্যাণের নীতি এবং মহৎ নীতি। কিন্তু মহৎ এই রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে কিছুসংখ্যক অসৎ রাজনীবিদরা। কারণ তারা দেশপ্রেমিক নন। আর দেশপ্রেমিক ছাড়া শুধু ব্যবসার রাজনীতি করে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নের জন্যে ‘সুস্থ রাজনীতি’র কোন বিকল্প নেই। আগামী দিনে সুস্থ রাজনীতির মাধ্যমে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে আজকের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২মে) সিলেটের বিশ্বনাথে প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’র মাঠ ভরাট প্রকল্পের ফলক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাহমুদা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রেজারার আজম খান, প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও সিলেট আম্বরখানা শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আম্বরখানা শাখার সাবেক ব্যবস্থাপক বদরুজ্জামান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ, কোরআন তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী কাওছার আহমদ ও গীতাপাঠ করেন শান্তা মালাকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.