Sylhet Today 24 PRINT

‘বাবা তো আমার ডাকে সাড়া দেয় না’

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৩ মে, ২০২৩

বাড়ির উঠানে বাবার লাশ। অবুঝ শিশু মিমের (৩) চিৎকার বাবা কেন ঘুম থেকে উঠছে না। অনেক ডাকাডাকি-টানাটানির পরেও বাবা যখন ঘুম থেকে উঠছেন না তখন অবুঝ শিশু বাবার মাথার পাশে খাটিয়ায় হাত দিয়ে অভিমান করে দাঁড়িয়ে আছে।

এমন দৃশ্য দেখে অনেকেই চোখের অশ্রু ধরে রাখতে পারেননি। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সাড়া ফেলেছে।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামের ব্যবসায়ী শাহজাহান (২৮) সোমবার রাত ৯টায় মোটরসাইকেল চালানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে পাকুড়িয়া খোয়াই ব্রিজ সংলগ্ন স্থানে মারা যান।

মঙ্গলবার (২ মে) বিকেলে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শাহজাহানের মরদেহ তার উঠান থেকে নিয়ে যাওয়ার সময় এমন দৃশ্য অনেকের মনে নাড়া দিয়েছে।

হাস্যোজ্জ্বল শাহজাহান কাচুয়া বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। তার আয় রোজগারে দুই সন্তানসহ তার পরিবার চলত। তার মৃত্যুতে তার সংসার অচল হয়ে পড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.