Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে বাস চাপায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ মে, ২০২৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী পরিবহনের বাস চাপায় আব্দুর রহমান কালা মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পশ্চিম নছরতপুর গ্রামের বাসিন্দা ও পল্লী বিদ্যুৎ এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন জানান,- সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহণের বাস নছরতপুর এলাকায় পৌঁছমাত্রই অপর আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান কালা মিয়া নিহত হন। শ্যামলী পরিবহণের ওই বাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মাধবপুরের হোটেল আল-আমিনের সামনে বাসকে আটক করা হয়।

ওসি আরও জানান, স্থানীয় জনসাধারণ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয় চেয়ারম্যানকে সাথে নিয়ে সবাইকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। জানান পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.