Sylhet Today 24 PRINT

আধুনিক আবাসন সুবিধা পেলো পরিচ্ছন্নতাকর্মীদের ৫৫টি পরিবার

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মে, ২০২৩

নগরের পরিচ্ছন্নতা নিশ্চিতে প্রতিনিয়ত নিজের সামর্থ দিয়ে কাজ করে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীগণ। তাদের জীবনমান উন্নয়নে নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিতে নগরের কাষ্টঘরে ৬তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করে সিসিক। উপকারভোগি পরিচ্ছন্নতাকর্মীদের হাতে ঘর হস্তান্তর করেছি। এখন থেকে ৫৫টি পরিবার উন্নত আবাসন সুবিধার আওয়া জীবন যাপন করবেন। ক্রমান্বয়ে নগরের সকল পরিচ্ছন্নতাকর্মীর জন্য আবাসন সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে সিসিকের জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।  

বুধবার (৩ মে) দুপুরে নগর ভবনে কাষ্টঘরের পরিচ্ছন্নতাকর্মীদের হাতে আধুনিক ভবনের অনুমতিপত্র তুলে দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।  

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নজরুল ইসলাম মুনিম, সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানু, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক, প্রশাসনিক কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

প্রসঙ্গত, বন্ধুপ্রতিম প্রতিবেশি রাষ্ট্র ভারত সরকারের অর্থায়নে সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত আধুনিক সুবিধা সম্পন্ন আবাসিক ভবন নির্মাণে ব্যয় হয় ৪.৪৭৮৭ কোটি টাকা। ৬ তলা বিশিষ্ট আবাসিক ভবনে ৫৫টি পরিচ্ছন্নতাকর্মী পরিবার বসবাসের সুবিধা পাচ্ছেন। ভবনের প্রতিটি ইউনিটে ২টি শোয়ার ঘর, ১টি রান্নাঘর, ১টি বারান্দা ও ১টি শৌচাগার রয়েছে। এছাড়া ১৯০০ বর্গফুটের একটি সামাজিক সম্মিলন কেন্দ্রও ভবনের নিচতলায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.