Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ

সারা দেশে অব্যাহত সন্ত্রাস-পেট্রোল বোমা নিক্ষেপ-এস. এস. সি পরীক্ষার্থীদের অসহনীয় দুরাবস্থার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা ।

মৌলভীবাজার সংবাদদাতা |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৫

সারা দেশে অব্যাহত সন্ত্রাস-পেট্রোল বোমা নিক্ষেপ-এস. এস. সি পরীক্ষার্থীদের অসহনীয় দুরাবস্থার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা ।
আজ সোমবার বেলা ১১টায় শহরস্থ চৌমোহনা চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার আহবাহক মিটন দেবনাথের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রায়হান আনছারীর পরিচালানায় মানববন্ধন চলার সময় সমাবেশে বক্তব্য রাখেন চারন সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখার সদস্য দিলীপ সাহা, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ রানা, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারী কলেজ শাখার সহ- সভাপতি বিপাশা দাশ গুপ্ত, সাধারন সম্পাদক কৌশিক দে প্রমূখ।
এ সময় বক্তরা বলেন সারাদেশে আজ ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির যে তৎপরতা, তার বলি হচ্ছে সাধারন মানুষ। ১৫ লক্ষ এস. এস. সি পরীক্ষার্থীরা চরম অনিশ্চতায় দিন কাটাচ্ছে। সারা দেশের হাসপাতালের বার্ন ইউনিটে সীমাহীন যন্ত্রনায় দিন কাটাচ্ছেন অসংখ্য নারী-শিশু- সাধারন মানুষ।
অপরদিকে দেশের বড় দুটি রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতা দখল করার মরিয়া হয়ে উঠেছে। এক দল রাজাকারদের সাথে নিয়ে সন্ত্রাস এর রাজত্ব কায়েম করেছে , আর ক্ষমতাসীনরা জনধিকৃত এরশাদকে সাথে নিয়ে স্বৈরাচারী রাজত্ব কায়েম করে চলেছে।
এ অবস্থায় দুই দলের বাইরে বাম বিকল্প গড়ে তোলার আহবান জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.