Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০২৩

প্রতীকী ছবি

হবিগঞ্জের সদর উপজেলার মোটরসাইকেলের ধাক্কায় রেণু বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। রেণু বেগম রিচি গ্রামের মৃত রমিজ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ আত্মীয়কে দেখে বাড়িতে ফিরছিলেন রেণু বেগম। এ সময় হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি মোটরসাইকেল রিচি এলাকায় রেণু বেগমকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা মোটরসাইকেল ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.