Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বিভিন্ন মামলার ১৫ আসামি গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ মে, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত করে থানা পুলিশ ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৫ মে) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান করে তাদের গ্রেপ্তার করে। বিকালে গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। রাত ৯ টায় এই তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন -উপজেলার ঘনশ্যামপুর গ্রামের -মোঃ আঃ করিমের পুত্র মোঃ বিল্লাল মিয়া(৩২), ওসমানপুর গ্রামের মৃত উকিল মিয়ার পুত্র মোঃ বাহার মিয়া(৩৫),মৃত রফিক মিয়ার পুত্র মোঃ জয়নাল মিয়া(২৯), বিলপাড় গ্রামের ফিরোজ মিয়ার পুত্র মোঃ এমরান মিয়া(২৯), লস্করপুর চা-বাগানের মৃত সোহেল মুন্ডার পুত্র বিশাল মুন্ডা(২৫), জাজিউতা গ্রামের আব্দুল মতিনের পুত্র মালেক মিয়া(৩৮), খালেক মিয়া(৩৪), জুয়েল মিয়া(২৯), পাট্টাশরিফ গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র আক্কাস আলী(৩৮), শাহিদ মিয়া(৪০), শাহিদ মিয়ার স্ত্রী মোঃ আছমা আক্তার (৩৫), বিলপাড় গ্রামের ফিরোজ মিয়ার পুত্র শেখ সুমন (৩৩), ঘনশ্যামপুর গ্রামের মোঃ হাছন আলীর পুত্র মোঃ শাহ জাহান মিয়া(২৫), পৌর এলাকার বাল্লা রোডের হেলাল মিয়ার স্ত্রী শিরিন আক্তার  সেলিনা(৩৫), উত্তর বড়কাপন গ্রামের মৃত মুক্তার আলীর পুত্র বাচ্চু মিয়া(৩৫)।

ওসি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জিআর, মাদক মামলাসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.