Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে টমটম ও ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ মে, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে একটি টমটম যোগে  ১০ কেজি গাঁজা পাচারের সময় এক যুবককে পাকড়াও করেছে থানা পুলিশ। পাকড়াও যুবক শাহজাহান মিয়া (২৫) উপজেলার ২নম্বর আহম্মদাবাদ ইউপির ঘনশ্যামপুর এলাকার হাছন আলীর পুত্র।

পুলিশ জানায়, শুক্রবার (৫মে) দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ উপজেলার ১০ নম্বর মিরাশি ইউপির বড়আব্দা গ্রামে অভিযান চালিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা টমটম যোগে মাদক পাচারের সময় ১০ কেজি গাঁজাসহ শাহজাহানকে পাকড়াও করে।

চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.