Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে হজযাত্রী বেড়েছে তিনগুণ

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ মে, ২০২৩

প্রতীকী ছবি

এবার পবিত্র হজ পালনে যাওয়ার জন্য হবিগঞ্জ থেকে সরকারিভাবে ২৩ জন ও বেসরকারিভাবে ১৪৮ জনসহ মোট ১৭১ জন আবেদন করেছেন।

গত বছর জেলাটি থেকে সরকারিভাবে হজ পালন করেছেন আটজন। এবার তা বেড়ে তিনগুণ হয়েছে।

রোববার (৭ মে) হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য জানান।  

মুহাম্মদ মনিরুজ্জামান জানান, গতকাল শনিবার (৭ মে) পর্যন্ত সরকারিভাবে আবেদনকারী ২৩ জন ও বেসরকারিভাবে ১৪৬ জনের তথ্য ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আবেদনকারীদের প্রত্যেকের সরকারি ফি লেগেছে ৬ লাখ ৮৩ হাজার টাকার কিছু বেশি।

তিনি আরও জানান, রোববার হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে আবেদনকারীদের প্রশিক্ষণ প্রশিক্ষণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৭১ জন হজযাত্রী বিষয়ে প্রশিক্ষণ নেবেন। আগামী ৮-১২ জিলহজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.