Sylhet Today 24 PRINT

কাজের কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি: |  ০৭ মে, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দিপু রেলী নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় শমশেরনগর চা বাগনের ৬ নম্বর টিলায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব মিয়া দিপুকে থানায় সোপর্দ করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, ৬ নম্বর টিলার সানমুন্না রেলীর ছেলে দিপু রেলী (১৭) তার ঘরে কাজের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। তিনি শিশুসহ দিপু রেলীকে থানায় নিয়ে যান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা মামলায় দিপুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.