Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সড়কের পাশে নবজাতকের মরদেহ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ মে, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) বেলা ১১টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের রাস্তার পাশে মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, কানিশাইল রাস্তার পাশে এক নবজাতকের মরদেহ দেখে জনতা ভীড় করে। পরে ঘটনাটি থানায় জানানো হলে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথি ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার ও আলামত সংগ্রহ করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তার পাশে মৃত এক নবজাতক পাওয়া গেছে। কিন্তু এজন্য কারা দায়ী, তা এখনো জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.