গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৯ মে, ২০২৩
গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান ও দুটি সিএনজি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট সোনারপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমুড়া ইউনিয়নের শিলঘাট সোনারপাড়ার ডালিম উদ্দিনের মুদি দোকান ও গ্যারাজে থাকা দুটি সিএনজি অটোরিকশা পুড়ে ছাই হয়ে। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
গ্যারেজে থাকা সিএনজি অটোরিকশা দুটির মধ্যে একটির মালিক শীলঘাট গ্রামের জয়নাল আহমদ ও আরেকটির মালিক একই গ্রামের হুরমত আলী।
দোকান মালিক ডালিম উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ফজরের সময় আগুন লেগেছে। তিনি আরো বলেন, বিদ্যুতের শট সার্কিট বা সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট অথবা সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।