Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে তোতা মিয়া হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ মে, ২০২৩

হবিগঞ্জে কৃষক তোতা মিয়া হত্যা হামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আরও ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক এ রায় দেন।

বাদী পক্ষের আইনজীববী এডভোকেট মো. নুরুজ্জামান জানান, ২০১৪ সালের ১ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাগ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং তোঁতা মিয়া মারা যান।

এ ঘটনার পরদিন তোঁতা মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শোনানি শেষে আদালত আজ এ রায় দেন।

রায় প্রদানকালে মৃত্যদণ্ডপ্রাপ্ত ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকিরা পলাতক রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.