Sylhet Today 24 PRINT

জুড়ীতে প্রতারণায় মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

জুড়ী প্রতিনিধি |  ১০ মে, ২০২৩

প্রতারণা মামলায় মৌলভীবাজারের জুড়ী কামিনীগঞ্জ বাজারের বাহার উদ্দিন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। বাহার উদ্দিন উপজেলার সদর জায়ফর নগর ইউনিয়নের জাঙ্গীরাই গ্রামের রুহুল আমিনের পুত্র।

জানা গেছে, বাহার উদ্দিনের বিরুদ্ধে সি আর ১০০৭/২২  ইং ধারা ৪২০/৪০৬/৫২০ দণ্ডবিধি আইনে গাজীপুরের একটি প্রতারণা মামলার ওয়ারেন্ট ছিল। মঙ্গলবার (৯ মে) রাতে জুড়ী থানার এএসআই মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম জুড়ী শহর থেকে বাহার উদ্দিনকে গ্রেপ্তার করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ব্যবসায়ী বাহার উদ্দিনের বিরুদ্ধে  গাজীপুর জেলার টাকা আত্মসাতের একটি  প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবার মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.