Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে চেয়ারম্যান পদে উপ নির্বাচন: আনুষ্ঠানিক প্রচারণা শুরু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ১০ মে, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম এর সমর্থনে উপজেলা সদরে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।

শহরে নৌকার সমর্থনে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়। বিকেলে ভবেরবাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলামকে নিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ ও জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ মুক্তার নেতৃত্বে লিফলেট বিতরণ করে প্রচারণা চালানো হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.