চুনারুঘাট প্রতিনিধি: | ১২ মে, ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাটে গহীন পাহাড় থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মো. রাসেল মিয়া (৩২)। রাসেল শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যা ৭টায় মাধবপুর- চুনারুঘাট উপজেলার অন্তর্গত শাহাজীবাজার এলাকার রঘুনন্দন পাহাড়ের গহীনের নির্জন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে জানান, চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক।
ওসি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।