Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বর্ডার হাট চালুর লক্ষ্যে বাংলাদেশ-ভারতের এডিএম পর্যায়ে বৈঠক

তাহিরপুর প্রতিনিধি |  ১২ মে, ২০২৩

বর্ডার হাট চালুর লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে বাংলাদেশ ও ভারত দু-দেশের এডিএম পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বৃহস্পতিবার (১১ মে) দুই দেশের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পর্যায়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা (গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস) এলাকাতে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের এডিএম এল জিং কিং ও বাংলাদেশের পক্ষে এডিএম এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ নেতৃত্ব দেন।

এছাড়াও সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জাসওয়াল, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, ওসি সৈয়দ ইফতেখার হোসেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিজিবির কর্মকর্তাসহ বর্ডার হাট পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জানান, বর্ডার হাটটি দেশের অন্যান্য বর্ডার হাটের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাথে উদ্বোধন করেছিলেন। আগামী ২৪ মে অথবা ৩১ মে সীমান্তের এই বর্ডার হাট চালু করা হবে। এ সংক্রান্ত বিষয়ে আনুষঙ্গিক প্রস্তুতির কাজ চলছে। এই হাটে দুদেশের পণ্যক্রয় বিক্রয় করে ব্যবসায়ীরা লাভবান হবে, এবং সুসম্পর্ক তৈরি হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.