Sylhet Today 24 PRINT

আনোয়ারুজ্জামানের পক্ষে ভোট চাইলেন জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহ্ইয়া

নিজস্ব প্রতিবেদক: |  ১৩ মে, ২০২৩

সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট চেয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী।

শুক্রবার রাতে সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড ঝেরঝেরি পাড়ায় নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভায় তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, দল মত নির্বিশেষে নৌকার বিজয় সুনিশ্চিত করে সিলেটের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, আনোয়ারুজ্জামান একজন ভালো মনের মানুষ। দীর্ঘদিন থেকে আমি চিনি। তিনি নগরবাসীর উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। আগামী ২১ জুন নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানাই।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আহমেদ জোলকার নাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.