Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে গুলিতে আহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ মে, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে  শনিবার (১৩ মে) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার কমিরপুর গ্রামের মজনু মিয়া (৬২), শামীম মিয়া (২৭) ও শামীম আহমদ (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার আশারকান্দি ইউনিয়নের করিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আনোয়ার হোসেন লেবু মিয়ার সঙ্গে একই গ্রামের জনি মিয়ার জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে প্রতিপক্ষের ছুঁড়া গুলিতে জনি মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করে।

পরে শুক্রবার রাতে আহত জনির মামা লাল মিয়া বাদী আটক তিনজনের নামসহ ৫ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্তি রয়েছে। মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.