Sylhet Today 24 PRINT

সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে কাজ করে যাবো : আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০২৩

সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন,আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে উঠেছি।সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী সমাদৃত, এই অঞ্চলের সাংস্কৃতিক চর্চার বিকাশে সাংস্কৃতিক কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে আমি কাজ করতে চাই।

মঙ্গলবার (১৬মে) দুপুরে সিলেটের সাংস্কৃতিক কর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,সিলেটে শুধুমাত্র সাংস্কৃতিক চর্চার জন্য একটি কমপ্লেক্স থাকা খুবই জরুরি, টেলিভিশন স্টেশন পূর্ণাঙ্গ থাকলে এখানকার শিল্পীদের পরিবেশনা ও সাংস্কৃতিক ঐতিহ্য সারাদেশে ছড়িয়ে যাবে।একটি স্মার্ট আধুনিক নগর গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ প্রয়োজন। তিনি সাংস্কৃতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার অনুরোধ জানান।

সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস এর সভাপতিত্বে ও  মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সংস্কৃতিকর্মী রজত কান্তি গুপ্তের পরিচালনায় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুর্ণিমল কুমার দেব মীন,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও জেলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন হোসেন,বিশিষ্ট লোক সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামসুল আলম সেলিম,জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী, নাট্য ব্যাক্তিত্ব অরিন্দম দত্ত চন্দন, নিরঞ্জন দে যাদু, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক গৌতম চক্রবর্তী,লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক অপুর্ব শর্মা, সাংস্কৃতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কবি এনায়েত হাসান মানিক,বিশিষ্ট আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুল, আশুতোষ ভৌমিক বিমল,উত্তম সিংহ রতন,রবীন্দ্র সংগীতশিল্পী রানা কুমার সিনহা, সংগীতশিল্পী মালতী পাল,সংগীত পরিচালক এডভোকেট বিপ্রদাশ ভট্টাচার্য,  সাংস্কৃতিক সংগঠক বিভাষ শ্যাম যাদন,শামস্ নূর, খোয়াজ রহিম সবুজ, এসপিএস সংগঠক ফরিদ আহমদ,  নৃত্যশিল্পী নীলাঞ্জনা যুঁই, নাট্য সংগঠক মোস্তাক আহমেদ, বউলশিল্পী সূর্যলাল দাস,বসির উদ্দিন সরকার, চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.