Sylhet Today 24 PRINT

সিলেটে রসমেলার কারখানায় নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: |  ১৬ মে, ২০২৩

সিলেটে খাদ্য পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান রসমেলায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বাস্থের জন্য ক্ষতিকর এবং নোংরা পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্যাকেটজাত পণ্যের ওজনে তারতম্য থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার বিসিক শিল্প নগরী গোটাটিকরে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে নানা অনিয়ম ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.