নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০২৩
আগামী ২০ মে ‘কারিগরি চাকরি মেলা’ আয়োজন করতে যাচ্ছে জার্নিমেকারজবস। কারিগরি কাজ জানা এবং শিক্ষার্থীগণ এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন।
ইলেক্ট্রিশিয়ান, টেকনিশিয়ান, মেকানিক, মেশিন অপারেটর, প্যাথলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ড্রাইভার, শেফ, নার্স, ওয়েটার, প্লাম্বার, ওয়েল্ডার, শোরুম সেলসম্যানসহ বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের জন্য দেশের বিভিন্ন ধরনের ১৫ টি শিল্প প্রতিষ্ঠান ১০০ পদে চাকরি দেওয়ার লক্ষ্যে এই মেলায় অংশগ্রহণ করছে।
জানা যায়, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্কিলস ’২১ প্রোজেক্টের সহায়তায় কারিগরি শিক্ষায় দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে এই ‘কারিগরি চাকরির মেলা’ টি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এই মেলায় অনলাইনে আবেদন করা চাকরী প্রার্থীদের মধ্য থেকে বাছাইকৃতদের ইন্টারভিউ নেওয়া হবে, এবং যোগ্য প্রার্থীদের শূন্য পদে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে ১৮ মে, ২০২৩ (রাত ১২ টার মধ্যে)।
চাকরি প্রার্থীরা জার্নিমেকার জবস এর ওয়েবসাইট www.journeymakerjobs.com ভিজিট করে চাকরিতে আবেদন করতে পারবে। আবেদন করার জন্যে জার্নিমেকার জবসে প্রার্থীদের একটি জবসিকার অ্যাকাউন্ট থাকতে হবে। জব ফেয়ারে সিলেটের যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী/চাকরিপ্রার্থীদের অংশগ্রহণ করতে পারবেন।