Sylhet Today 24 PRINT

মাধবপুরের চৌমুহনী ইউপির উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি |  ১৭ মে, ২০২৩

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ মে) সকালে ৪ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৫৬ টাকা বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

চৌমুহনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সচিব আক্তার হোসেন বিজয়।

বাজেট সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজহার উদ্দিন ভূঁইয়া, সমাজ সেবক আব্দুল আলীম মীর বাদল, ফরিদুর রহমান, ইদ্রিস আলী খান মাষ্টার, জাহাঙ্গীর আলম, হান্নান মিয়া, মাইনুল ইসলাম জুয়েল, নারী নেত্রী চাঁদ সুলতানা চৌধুরী শাবানা।

এছাড়াও ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.