মাধবপুর প্রতিনিধি | ১৭ মে, ২০২৩
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইন ও মোটরযান আইনে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৭ মে) বিকালে উপজেলার ধর্মঘর ও চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ও সরকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব যৌথ অভিযান পরিচালনা করেন।
ধর্মঘর ও চৌমুহনী বাজারের মোট ৮টি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় এবং মোটরযান ও সড়ক পরিবহন আইনে ৪টি ট্রাকসহ মোট জরিমানা করা হয় সতের হাজার সাতশত টাকা।
মাধবপুর থানার পুলিশ অফিসার হুমায়ুন কবিরের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জানান, এইধরনের অভিযান অব্যাহত থাকবে।