তাহিরপুর প্রতিনিধি | ১৭ মে, ২০২৩
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ইউপি মেম্বার অ্যাসোসিয়েশন ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি পদে বালিজুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুমকে সাধারণ সম্পাদক করা হয়।
বুধবার দুপুরে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটিতে সহ সভাপতি করা হয়েছে দ্বীন ইসলাম, মিয়া হোসেন, জুয়েল আহমদ, আবুল ইসলাম, নওয়াজ আলী, আলী নেওয়াজ ও শরবুলা বেগমকে।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জয় রায়, সফিকুল ইসলাম, মুফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামায়ুন কবির, মোফাজ্জল হোসেন আকসান, জামাল উদ্দিন, রুপন মিয়া।
কমিটির অন্যরা হলেন অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সমাজসেবা সম্পাদক খলিল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগম, শুক্লা তালুকদার।
লাল মিয়া মেম্বারের সভাপতিত্বে ও তুজাম্মিল হক নাসরুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউপি সদস্য বাবুল মিয়া, দ্বীন ইসলাম, মিয়া হোসেন, জুয়েল আহমদ, আবুল ইসলাম, আলী নেওয়াজ, জয় রায়, সামায়ুন কবির, জিল্লুর রহমান, আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান, খলিল মিয়া, জামাল উদ্দিন, সফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন আকসান, শরবুলা বেগম, পারুল আক্তার, রুমেলা খাতুন, শুক্লা তালুকদার।