Sylhet Today 24 PRINT

সিলেটে প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্ত্য অধিকার শীর্ষক আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০২৩

সিলেট মহানগরের প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য অধিকার শীর্ষক আলোচনা সভা ও ফ্যাটি লিভার সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৭ মে সকাল সাড়ে ১০টায় নগরীর চৌহাট্টস্থ মানরু শপিং সেন্টারের ২য় তলায় বুমবক্স কনফারেন্স হলরুমে গ্রাসরুটস মেডিকেল সার্ভিস (জিএমএস) যৌথ ভাবে জালালাবাদ লিভার ট্রাস্টের সাথে এই আয়োজন করে।

বিলকিস নুরের সভাপতিত্বে ও সিলেট মহানগর গ্রাসরুটস এর সম্পাদক ডা. নাফিসা শবনমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন অধ্যাপক ডা: মামুন আল মাহাতাব (স্বপ্নীল)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: আরমান আহমদ শিপলু ও গ্রাসরুটস মেডিকেল সার্ভিসের পরিচালক ডা: সাবৃনা আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.