Sylhet Today 24 PRINT

বড়লেখার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান দীপক, শ্রেণি শিক্ষক মইনুল

বড়লেখা প্রতিনিধি: |  ১৭ মে, ২০২৩

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর স্কুল পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ মে) নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

এতে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নিবাচিত হয়েছেন দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মইনুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতার জন্য জেলা বাছাই কমিটি বরাবর বুধবার নামের তালিকা প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.