Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি: |  ১৭ মে, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় বজ্রপাতে মতি কানু (৪২) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার টিলাগাঁওয়ে অবস্থিত লংলা চা বাগানের লেইক (পানিকুচি) এলাকায় গরুর ঘাস কাটতে গেলে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক।

এর আগে মঙ্গলবার ইউনিয়নের দক্ষিণ ভাগ এলাকায় বজ্রপাতের ঘটনায় ইমন নামে এক কিশোর আহত হয়েছে বলে জানা যায়। বর্তমানে সে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.