Sylhet Today 24 PRINT

জুড়ীতে প্রবাসীকে সংবর্ধনা

জুড়ী প্রতিনিধি: |  ১৮ মে, ২০২৩

জুড়ী উপজেলায় সিকান্দর-মাহমুদা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ আব্দুর রফিক নাজমুকে সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান তোতা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির আহমদ কালা, সংবর্ধিত অতিথি বিশ্বনাথপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুর রফিক নাজমু, জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান, গ্রামীণ ব্যাংকের প্রাক্তন ডিজিএম মো. মুজিবুর রহমান, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজসেবক আব্দুল মনাফ কুটি, নিমার আলী, সেলিম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.