দোয়ারাবাজার প্রতিনিধি: | ১৮ মে, ২০২৩
প্রতীকী ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাক্কির (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে ও লামা সানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম ও স্থানীয়রা জানান, ওই বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে বিদ্যুতের খুঁটির উপরিভাগে ছিল শালিক পাখির বাসা। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের খুঁটি বেয়ে বাসা ভেঙে পাখির ছানা আনতে যায় স্কুলছাত্র মোজাক্কির। এ সময় বিদ্যুতায়িত তারে জড়িয়ে ছিটকে নিচে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।