Sylhet Today 24 PRINT

কানাইঘাটে গ্রেপ্তারি পরোয়ানার ১৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০২৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশ পাহাড়ে ও সমতলে রাতভর অভিযানে চালিয়ে পরোয়ানাভুক্ত ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৮ মে) থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ।

গ্রেপ্তার আসামিরা হলেন লোকমান (২৫), ময়নুল (২৭), আব্দুল হান্নান (৪০), জয়নাল (৩০), সাদ্দাম হোসেন (২৫), জামাল উদ্দিন (৪৮), আজির উদ্দিন (৪৬), আলিম উদ্দিন (৩৮), শাহাব উদ্দিন (৫০), আলী আহমদ (৩২), কামাল উদ্দিন, সেলিম উদ্দিন (৩১), মুহিবুর রহমান (৫৬) এবং রউফ মিয়া ওরফে রুহুল আমিন (৩০)।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.