Sylhet Today 24 PRINT

যে অবস্থানেই থাকি না কেন জনগণের পাশেই থাকবো: মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০২৩

সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড এর সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমা'আ মুসল্লিদের সাথে মতবিনিময় করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় এলাকার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে কথা বলেন তিনি।

সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে শনিবার (২০ মে) সমাবেশ করে সিদ্ধান্ত জানাবেন বলেও জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, আমি সবসময় সিলেটের জনগণের পাশে ছিলাম, যে অবস্থানেই থাকি না কেন প্রিয় সিলেটের জনগণের পাশেই থাকবো-ইনশাআল্লাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.