Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ডাকাতি মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২১ মে, ২০২৩

সিলেটের বিশ্বনাথে ডাকাতি মামলার সাতটি ওয়ারেন্টভুক্ত আসামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বিশ্বনাথ থানা পুলিশের একটি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মকরম আলী বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ইর্শাদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, শনিবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর থেকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানার উপ পরিদর্শক (এসআই) শাহপরান মোল্লা, ও বিনয় ভূষণ চক্রবর্তী।

পুলিশ সূত্রে জানা যায়, মকরম আলীর নামে ডাকাতি মামলার ওয়ারেন্টসহ মোট ৭ টি ওয়ারেন্ট রয়েছে। সে কৌশলে দীর্ঘদিন যাবত গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.