Sylhet Today 24 PRINT

৪২নং ওয়ার্ড: নজরুল ইসলাম কামালের মনোনয়নপত্র দাখিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০২৩

আসন্ন ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাউন্সিলর নজরুল ইসলাম কামাল মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২১ মে) দুপুরে সিলেট নির্বাচন কমিশনার সহকারী রিটার্নিং অফিসার সোহরাব আহমেদের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় আনসার আহমদ, আমিন আলী, দিলাল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সাজেদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.