Sylhet Today 24 PRINT

৩৭নং ওয়ার্ড: দিলোয়ার হোসেন জয়ের মনোনয়নপত্র দাখিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২০২৩

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০২৩

আসন্ন ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর দিলোয়ার হোসেন জয় মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২১ মে) দুপুরে সিলেট নির্বাচন কমিশনার সহকারী রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীমের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় আব্দুল রব, চাঁন মিয়া, ফজলু মিয়া, হানিফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.