Sylhet Today 24 PRINT

সংরক্ষিত আসন: শিউলি আক্তারের মনোনয়নপত্র দাখিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২০২৩

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০২৩

আসন্ন ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের (সংরক্ষিত আসন) কাউন্সিলর পদপ্রার্থী শিউলি আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২১ মে) দুপুরে সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় রায়হান, জুম্মান, সৌরভ, সাহিন, পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.