Sylhet Today 24 PRINT

১৬ নং ওয়ার্ড: আশরাফ খানের মনোনয়নপত্র দাখিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২০২৩

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০২৩

আসন্ন ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খান মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২১ মে) দুপুরে সিলেট নির্বাচন কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় কাউন্সিলর পদপ্রার্থী আশরাফ খানের সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.