Sylhet Today 24 PRINT

৩৩ নং ওয়ার্ড: রমিজ উদ্দিনের মনোনয়নপত্র জমা

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২০২৩

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০২৩

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, ধনকান্দি জামে মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি, ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রা.) বালিকা মাদ্রাসার শুরা কমিটির অন্যতম সদস্য, ধনকান্দি সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ধনকান্দি মরহুম হাজী মো. শফিকুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি মো. রমিজ উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার বিকাল সাড়ে ৩টায় সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সিলেটের সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার রায়ের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ধনকান্দি মরহুম হাজী মো. শফিকুর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা হাফিজ মাওলানা বদরুল আলম সুনাম, ধনকান্দি গ্রামের মুরুব্বী মো. গিয়াস উদ্দিন, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে ব্যবসায়ী মো. আনোয়ার আলী, ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও ব্যবসায়ী মো. মোশাহিদ আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র মো. লুৎফুর রহমান, ধনকান্দি মরহুম হাজী মো. শফিকুর রহমান স্মৃতি পরিষদের সদস্য ফাহিম আহমদ ও আসাদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.