Sylhet Today 24 PRINT

নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপিদলীয় সাবেক কাউন্সিলর হাসুর

নিজস্ব প্রতিবেদক |  ২২ মে, ২০২৩

মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলর কয়েস লোদীর আসন্ন সিলেট সিটি করেপারেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিদলীয় কাউন্সিলর দিনার খান হাসু।

নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া দিনার খান হাসু সিসিকের ১৯ নং ওয়ার্ডের ৩ বারের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র। তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৪টায় সিলেট মহানগরের মিরাবাজার এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হাসু জানান, তিনি আগামী সিসিক নির্বাচনে ১৯ নং ওয়ার্ড আবারও কাউন্সিলর প্রার্থী হতে চাচ্ছিলেন। তবে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বর্তমানে সিলেটে নির্বাচনের পরিবেশ নেই এবং ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ভোট হবে না বলেও দাবি করেন তিনি।

হাসুর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.