Sylhet Today 24 PRINT

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২২ মে, ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের নিহত হয়েছেন। সোমবার (২২ মে) দুপুরে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার বেটুয়ারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কামালবাজার এলাকার হাজরাই গ্রামের আকমল আলীর ছেলে রু‌হেল আহমদ (২৫) ও একই এলাকার মাঝপাড়া গ্রামের মোখ‌লেস মিয়ার ছেলে নুরুল ইসলাম (২১)।

এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন বলেন, বে‌টুয়ারমুখ এলাকার আবুল মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ কর‌তে গি‌য়ে ছাদ ধসে গি‌য়ে ঘটনাস্থলেই এ দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। লাশ দুটি বর্তমানে সিলেট এমএজি ওসমা‌নী মেডিকেল কলেজ হাসপাতা‌ল রাখা আছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.