Sylhet Today 24 PRINT

১৬ নং ওয়ার্ড: আব্দুল মুহিত জাবেদের মনোনয়নপত্র দাখিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২০২৩

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০২৩

আসন্ন ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল মুহিত জাবেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২২ মে) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেনের কাছে কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মুমিন, আব্দুর রব, সোহেল আহমদ, সামছুদ্দিন, শাহীন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.