Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন

চুনারুঘাট প্রতিনিধি |  ২২ মে, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় র‍্যালি উপজেলা কমপ্লেক্স থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে বেলা ১২টায় উপজেলা সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, তহশিলদার মামুনুর রশিদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.